Home দেশের খবর শাহজাদপুরে গর্ভবতী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার !

শাহজাদপুরে গর্ভবতী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার !

0
221

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে কুলসুম আরা (২৫) নামের এক গর্ভবতী নারীর ঘরের তীরের সাথে গলায় রশি পেচানো লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ আগষ্ট) নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

 

কুলসুম আরা শাহজাদপুর উপজেলার রতনদিয়া গ্রামের মো: ইউসুফ আলীর মেয়ে ও একই উপজেলার গালা ইউনিয়নের ভেড়াকোলা গ্রামের মো: মতিনের স্ত্রী, তার ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে এবং বর্তামানে সে ৪ মাসের গর্ভবতী ছিলো।

 

জানা যায়, বৃহস্পতিবার (২৬ আগষ্ট) উপজেলার গালা ইউনিয়নের ভেড়াকোলা গ্রামের শশুর বাড়ির লোকজান রাতে শোয়ার ঘরের তীরের সাথে গলায় গামছা পেচানো অবস্থায় কুলসুম আরার লাশ দেখতে পায়।

 

খবর পেয়ে পরদিন শুক্রবার (২৭ আগষ্ট) সকালে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে নিহত কুলসুম আরার লাশের সুরতহাল করার পর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ইউডি মামলা সূত্রে জানা যায়, কুলসুম আরা বৃহস্পতিবার প্রতিবেশীর সাথে ঝগড়া করলে তার শশুর ইন্তাজ আলী কুলসুম আরার পিতার কাছে নালিশ দেন। পরে কুলসুম আরার পিতা ইউসুফ আলী মেয়েকে মুঠোফোনো বকাঝকা করেন।

 

পরে বাড়ির লোকজন রাত ১১টায় শোয়ার ঘরের তীরের সাথে গলায় গামছা পেচানো অবস্থায় কুলসুম আরার দেহ ঝুলতে দেখে তার পিতাকে জানায়। পরে তার পিতা মেয়ের শশুরবাড়ি এলে কুলসুম আরার ঝুলন্ত দেহ নিচে নামানো হয়।

 

শাহাজদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, মুত্যু সন্দেহজনক হওয়ায় কুলসুম আরার দেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here