সন্তান হচ্ছে না, আশীর্বাদ নিতে বারাণসী যাচ্ছেন মিথিলা!

বিনোদন ডেস্ক- ভালোবেসে বিয়ে করেছেন। বিয়ের আগে একসঙ্গে ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া কিংবা নানা খুনসুটি সবারই নজর কেড়েছে। সবাই ভেবেছেন, বিয়ের পর তারা ভালো থাকবেন। প্রথম দিকে ভালো ছিলেনও, কিন্তু সন্তান না হওয়ায় তাদের সুখের সংসার ধীরে ধীরে চুরমার হয়ে গেল!

 

পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি ‘আ রিভার ইন হেভেন’র গল্পটা এমনই। এতে কলকাতার পরিচালক সৃজিতের স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে দেখা যাবে ববি চক্রবর্তীর বিপরীতে। তার চরিত্রের নাম বিশাখা।

 

চলতি মাস থেকেই শুরু হবে ‘আ রিভার ইন হেভেন’র শুটিং। গঙ্গা নদীর পবিত্রতা নিয়ে মানুষের মনে থাকা নানা ধারণা নিয়ে নতুন করে কিছু বলার নেই! আর সেটাকেই নিজের ছবিতে ব্যবহার করেছেন পরিচালক। গঙ্গা যেমন মানুষের ইচ্ছে পূরণ করতে পারে, তেমনই নিমেষে গ্রাস করে নিতে পারে মানুষের জীবন, আনতে পারে বিপর্যয়। গল্পের এক পর্যায়ে মিথিলা ঠাকুরের আশীর্বাদ নিতে বারাণসী যান।

 

সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে এই ছবি। ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস, ধোঁকা এবং সবশেষে পুনর্মিলন। বিয়ের বহু বছর পরেও সন্তান না হওয়ায় স্বপন অণবরত দোষ দেয় বিশাখাকে। রেগে গিয়ে গায়ে হাতও তোলে। কিন্তু ছেড়ে যেতে পারে না ভালোবাসার কারণে। তারা বারাণসী গেলে সেসময় দেখা হয় বিশাখার প্রাক্তন প্রেমিক ও শিক্ষক কৌশিকের সঙ্গে।

 

মিথিলা ছাড়াও ছবিতে রয়েছেন অভিনেত্রী-গায়িকা রুমা গুহঠাকুরতা-র মেয়ে শ্রমণা চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস-এর মতো অভিনেতারা।

 

ছবির গল্প লিখেছেন রিঙ্গো নিজেই। পরিচালনার পাশাপাশি সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বও তিনিই সামলাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *