Home আলোচিত স্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, নিলয়ের অভিযোগ নিয়ে মুখ খুললেন তাসকিন

স্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, নিলয়ের অভিযোগ নিয়ে মুখ খুললেন তাসকিন

0
114

স্পোর্টস আপডেট ডেস্ক- দ্বিতীয় বিয়ের পর থেকেই বিভিন্ন মাধ্যমে নেতিবাচক ট্রলের শিকার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নেটিজেনদের বিরূপ মন্তব্যের পর এবার জাতীয় দলের ক্রিকেটারের সামনে তার বন্ধুদের আপত্তিকর মন্তব্যের মুখে পড়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন এই অভিনেতা।

 

তার পোস্টটি ক্রিকেটার তাসকিন আহমেদের দিকিই ইঙ্গিত ছিল। এ ছাড়া দুই দিন আগেই স্ত্রীর সঙ্গে কক্সবাজারে অবস্থানের একটি ছবি প্রকাশ করেছিলেন তাসকিন। যার কারণে নিলয়ের পোস্টের পরপরই তাসকিনকে নিয়েও বিরূপ মন্তব্য করতে দেখা যায় অনেককেই।

 

এদিকে দুই দিন আগেই স্ত্রীর সঙ্গে কক্সবাজারে অবস্থানের একটি ছবি প্রকাশ করেছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। তিনি সায়মান বিচের সমুদ্রঘেঁষা সুইমিংপুলে স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে আলোচনার জন্ম দিয়েছেন। একই জায়গায় স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন নিলয় আলমগীর। দু’জনের ফেসবুক ঠিক তাই বলে। যার কারণে নিলয়ের অভিযোগের পর ঘুরে ফিরেই তাসকিনের নাম নিচ্ছেন অনেকেই। পোস্টে তাসকিনের নাম উল্লেখ না করলেও ইঙ্গিত রয়েছে বেশ।

 

এ বিষয়ে জানতে নিলয়ের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

তবে তাসকিন বলেন, আমরা কক্সবাজারে তিন দিন ছিলাম। এখন ঢাকায় ফিরেছি। ঘটনাটি আমাদের সামনে হয়নি। তারপরেও এমন কিছু হলে নিলয় আমাকে বলতে পারতো। সেও আমায় কিছু জানায়নি। তবে আমি তার পোস্ট পড়েছি, মনে হচ্ছে পুরোটাই আমাকে ইঙ্গিত করা হয়েছে।আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টার করতেছি।

 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নিলয় লিখেছেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটার এর পাশে দাঁড়িয়ে তার বন্ধুরা যখন আমার বউকে কমেন্ট পাস করে, “সেকেন্ড ওয়াইফ নাকি থার্ড” এবং সেই ক্রিকেটার কিছুই না বলে চুপচাপ শুনতে থাকে। তখন সাধারণ মানুষের ফেইসবুকের কমেন্টের দোষ ধরে লাভ নাই। এই ক্রিকেটার নিজেও কিন্তু তার বিয়ের সময় আজে বাজে কমেন্টস এর শিকার হয়েছিলেন।’

 

তবে পরবর্তীতে নিলয়ের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখা যায় সেই স্ট্যাটাসটি আর নেই। তিনি ‘ডিলিট’ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here