উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি তেলের মিল ও ২টি মিষ্টির দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার(১৯ আগষ্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই সকল দোকানদারদের জরিমানা করা হয়।

 

সিরাজগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মাহমুদুল হাসান রনি উল্লাপাড়া পৌরসভার বাজার মনিটরিং করেন। এ সময় আঃ গনি এর তৈল মিলে ১০ হাজার টাকা, নজরুল ইসলাম এর তৈল মিলে ২০ হাজার টাকা (বিএস টি আই লাইঃ না থাকায়) জরিমানা করেন।

 

এছাড়া ২টি মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা, সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করেন।এ সময় র‍্যাব ১২ এর চৌকস টিম আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল।

 

তথ্যটি নিশ্চিত করেন উল্লাপাড়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আলী আহম্মদ (রতন),।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদুল হাসান রনি বলেন, তেলে ভেজাল থাকায় এবং মিষ্টির দোকান গুলোতে বাসি-পচা দই ফ্রিজে রাখার অপরাধে তাদের জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *