রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা।
বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানার নলকা ব্রিজ সংলগ্ন আলোকদিয়া আজিজ ফিলিং স্টেশনের সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় কাভার্ড ভ্যান (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-০১৪৪)সহ ২টি মোবাইল এবং নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার হরতর্কীবাড়ীয়া এলাকার শাহজাহান আলীর ছেলে মো. রিয়াজ গাজী (২৮) ও ভোলা জেলার চরফ্যাশন থানার রসুলপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে গোলামুর রহমান লিমন (১৯)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
