বিএনপি নেতা-কর্মীদের ইট-পাটকেলে আহত ডিসি-এডিসি-ওসি

নজর২৪, ঢাকা – রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের ছোড়া ইট-পাটকেলে তিন কর্মকর্তাসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন একজন উপকমিশনার ও একজন অতিরিক্ত উপকমিশনার।

 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উদ্যানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতারা। তার মিনিট দশেকের মধ্যে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

 

প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় বাহিনীটির অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে রয়েছেন তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা হলেন তেঁজগাও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ, মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল ও শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

 

ওসি জানে আলম জানান, বিএনপির নেতা-কর্মীদের ছোড়া ইটে তিনি নিজে শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। ডিসি শহীদুল্লাহ আঘাত পেয়েছেন কানে এবং এডিসি সজল আঘাত পেয়েছেন পায়ে। আর গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

সংঘর্ষের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির কর্মীরা জিয়ার সমাধিতে ফুল দিতে এসে অনেক ভিড় ও হুড়োহুড়ি করছিলেন। করোনা পরিস্থিতির কারণে তাদের শৃঙ্খলভাবে ও কম লোক নিয়ে সমাধি জিয়ারত করার অনুরোধ করা হয়েছিল।

 

‘তখনই তারা বিশৃঙ্খলা শুরু করে দেন। আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারেন, হামলা চালান। তখন বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা টিয়ার শেল নিক্ষেপ করি। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। তারা শান্তভাবে মাজার জিয়ারত করছেন। তবে বিএনপির কর্মীরা যাবার সময় রাস্তায় কিছু গাড়িও ভাঙচুর করেছেন।’

 

পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপিরও বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। গু’লি’বিদ্ধ হয়েছেন তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টগর (৪৬) ও আবুল কালাম (৬২) নামে এক কর্মী। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নবগঠিত ঢাকা উত্তর এবং দক্ষিণ বিএনপি’র নেতাকর্মীরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছিলেন। এ উপলক্ষে সকাল সাড়ে দশটার দিকে যখন নেতাকর্মীরা মাজার এলাকায় এসে একত্রিত হচ্ছিল তখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করার জন্য পুলিশ অতর্কিতভাবে লাঠি’চার্জ, টি’য়া’রশেল ও গু’লি নিক্ষেপ করে। এতে ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হকসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

 

তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকার আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি নেতাকর্মীদের যারা শত বাধা-বিপত্তি উপেক্ষা করেও এখানে উপস্থিত হয়েছেন মাজার জিয়ারত করেছেন।

 

বিএনপি মহাসচিব বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা পুলিশ দিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। পুলিশের এহেন কার্যকলাপে আমরা তীব্র নিন্দা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *