Home আন্তর্জাতিক কাবুল ত্যাগ করছেন রাষ্ট্রদূতসহ ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

কাবুল ত্যাগ করছেন রাষ্ট্রদূতসহ ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

0
180

আন্তর্জাতিক ডেস্ক- দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতায় আবারও আসীন হয়েছে তালেবান। এমতাবস্থায় যেকোনো ঝুঁকি এড়াতে কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে হাইকমিশনার ও কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনছে নয়াদিল্লি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

 

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইট বার্তায় বলেন, বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কাবুলে আমাদের রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মীরা অবিলম্বে ভারতে ফিরে আসবেন।

 

আটকে থাকা ভারতীয়দের ফেরাতে আরও উদ্যোগী হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফাস্ট ট্রাক ভিসার আবেদন থেকে শুরু করে হেল্পলাইন নম্বর চালু করা হলো যাবতীয় সহযোগিতার জন্য।

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, আফগানিস্তানে যে সব ভারতীয়রা আটকে রয়েছেন, তাদের দেশে ফেরানোর জন্য ফাস্ট ট্রাক ভিসা আবেদনের ব্যবস্থা চালু করা হচ্ছে।

 

‘ই-ইমার্জেন্সি এক্স-মিস্ক ভিসা’ নামে একটি নতুন শ্রেণি শুরু করা হচ্ছে। যারা এই মুহূর্তেই দেশে ফিরতে চাইছেন, তারা এই ভিসার জন্য আবেদন জানাতে পারবেন। দ্রুত ভিসার অনুমোদন দেয়া হবে, যাতে বর্তমান পরিস্থিতিতে বেশিদিন তাদের আফগানিস্তানে আটকে থাকতে না হয়।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও টুইট করে নতুন ভিসা পদ্ধতি সম্পর্কে জানিয়েছেন।

 

অন্যদিকে, আটকে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করে ফিরিয়ে আনার আবেদন বা অন্য কোনো প্রয়োজনের জন্যও দেশিটর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি স্পেশাল আফগানিস্তান সেল চালু করা হয়েছে। +919717785379 নম্বরে ফোন করে দেশটির নাগরিকরা দেশে ফিরতে সহায়তা নিতে পারবেন।

 

এ ছাড়া MEAHelpdeskIndia@gmail.com -এই মেইল আইডিতে যোগাযোগ করেও যাবতীয় প্রয়োজন ও আবেদন জানানো যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here