Home দেশের খবর খুলনা কালীগঞ্জে জাতীয় শোক দিবসে খাবার ও চাল বিতরণ

কালীগঞ্জে জাতীয় শোক দিবসে খাবার ও চাল বিতরণ

0
83

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাবার ও চাল বিতরণ করা হয়েছে।

 

খাবার ও চাল বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ সদস্য ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর। ১৫ আগষ্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকয় পৃথক পৃথক স্থানে দুস্থ্যদের জন্য রান্না করা হয়।

 

দিনের শুরুরতে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন, কালোব্যাজ ধারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধুর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা এবং তার আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া শেষে উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার দুস্থ্যদের মধ্যে রান্না করা প্যাকেট খাবার ও চাল বিতরণ করেন।

 

তার আগে সকালে ইঞ্জিনিয়ার সাগরের কালীগঞ্জ অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো ব্যাজ ধারণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here