Home দেশের খবর ঢাকা মির্জাপুরে স্কুল শিক্ষকের ইন্তেকাল

মির্জাপুরে স্কুল শিক্ষকের ইন্তেকাল

0
286

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামের ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান মো. কবির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

 

পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। তার শরীরে ফুসফুসে ক্যান্সার হয়েছিলো। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার সময় কুমুদিনী হাসপাতালে আইসিও বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

মৃত্যুকালে কবির হোসেনের বয়স হয়েছিল ৫৮ বছর। তার বাড়ি মির্জাপুর উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ড বাইমহাটি মাষ্টারপাড়া গ্রামে। মৃত্যুকালে স্ত্রী, ১ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

তার জানাযার সময় পরে জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here