নজর২৪ ডেস্ক- সম্প্রতি নায়িকা পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে ৪ দিনের রিমা.ন্ডের আদেশ দেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) সিআইডির আবেদনের প্রেক্ষিতে এই নায়িকার আরও ২ দিনের রিমা.ন্ড মঞ্জুর করেন আদালত।
এদিন দুপুর ১২টায় প্রিয় নাততিকে একবার দেখতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন পরীমণির শতবর্ষী নানা শামসুল হক গাজী। খুব ছোটবেলায় মাকে হারান পরীমণি। আরেকটু বড় হয়েই হারান বাবাকেও। ফলে পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছেই বড় হন এ নায়িকা। নানান জন্যও তার ভালোবাসার কোনো কমতি ছিল না কখনো।
নাতনিতে দেখতে আদালতে হাজির হতেই পরীমণির নানাকে ঘিরে ছিল সাংবাদিকদের ভিড়। আবেগে কথা বলতে পারছিলেন না তিনি। ক্ষীণ স্বরে বলে ওঠেন, ‘আমি ছাড়া ওর কেউ নাই।’
পরীমণির চিন্তায় ব্যথিত নানা আদালত চত্বরে অনেকক্ষণ অপেক্ষা করলেও শেষ পর্যন্ত নাতনির সঙ্গে কোনও কথাই বলতে পারেননি।
পুরো ঘটনায় হতাশ শামসুল হক গাজী গণমাধ্যমকে বলেন, ‘সে নিজের সারাটা জীবন মানুষকে দান করেছে। কিন্তু এখন সে পরিস্থিতির শিকার। নিজের একটা ফ্ল্যাট করে নাই, কিছু করে নাই। এফডিসিতে প্রত্যেক বছর ইদে পশু কোরবানি করে গরিব-দুঃখীদের জন্য। নিজের জন্য সে নিজে কিছুই করে নাই।’
কী হবে পরীমণির? এমন প্রশ্নে জবাবে, শামসুল হক আকাশের দিকে তাকিয়ে বলেন, ‘ন্যায্য বিচার হোক।’
গত মে মাসে হাসপাতালে চিকিৎসারত নানার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন পরীমণি। ৮ মে নানার লজেন্স খাওয়ার ছবি প্রকাশ করে ক্যাপশনে এই নায়িকা লিখেছিলেন, ‘দেখেন কেমন বাচ্চাদের মতন। ১০০ ঊর্ধ্ব বয়স তার। দু’দিন আগে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে। চারদিন তার মুখে খাওয়া বন্ধ রেখেছিলেন ডাক্তার। আজ তার জন্য ডাক্তার নিজেই এই উপহার নিয়ে আসেন। নানু তো মহা খুশি।’
