Home প্রধান খবর পরিস্থিতির অবনতি হলে আবারও সারাদেশে লকডাউন

পরিস্থিতির অবনতি হলে আবারও সারাদেশে লকডাউন

0
94

নজর২৪, ঢাকা- করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হলে আবারও দেশজুড়ে বিধিনিষেধ বা লকডাউন আরোপ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

 

তিনি বলেন, জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটলে আবারও বিধিনিষেধ দেওয়া হবে।

 

বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

 

করোনা সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে সরকারের পরবর্তী কৌশল কী হবে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘দুটি কৌশলই আমরা অবলম্বন করব। একটা হলো বিধিনিষেধ বা লকডাউন দেয়া। আরেকটি হচ্ছে ছেড়ে দেয়া। কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে।’

 

তাহলে পরিস্থিতি খারাপ হলে আবার লকডাউন দেবেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘হ্যাঁ, পৃথিবীর যে কোনো দেশে বাড়লেই, যেমন অস্ট্রেলিয়াতে সেনাবাহিনী নামানো হয়েছে, কারফিউ দেয়া হয়েছে। আমেরিকাতে দেয়া হয়েছে। দেয়া হচ্ছে কেন? কারণ এর কোনো বিকল্প নেই।’

 

ফরহাদ হোসেন বলেন, ‘বিষয়টা সবাইকে উপলদ্ধি করতে হবে। অর্থনৈতিক বিপর্যয় পুরো বিশ্বেই। আর লকডাউন একমাত্র কোনো সমাধান নয়। একটানা ২৯ দিন, তারপর আরও কিছুদিন ছিল। সরকার চায় সবার সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here