সবকিছুই স্বাভাবিক, পর্যটনকেন্দ্রও খোলার ঘোষণা দিলো সরকার

নজর২৪, ঢাকা- স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে আগামী বৃহস্পতিবার থেকে দেশের সব পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন থেকে খুলে দেয়া হবে রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রগুলো।

 

বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে করোনার সংক্রমণ এড়াতে পর্যটনকেন্দ্রগুলোতে আপাতত ধারণক্ষমতার অর্ধেক মানুষকে প্রবেশের সুযোগ দেয়া হবে।

 

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল নিয়ন্ত্রণে বাংলাদেশে সর্বশেষ যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটা শিথিল করে গত ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

সে অনুযায়ী বুধবার (১১ আগস্ট) থেকে কিছু শর্ত মেনে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। খুলেছে শপিংমল সহ অন্যান্য দোকানপাটও।

 

তবে শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বা বিনোদনকেন্দ্রগুলো খোলার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল না। এবার পর্যটনকেন্দ্রগুলোও খুলে দেয়ার সিদ্ধান্ত আসলো সরকার থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *