Home দেশের খবর ঢাকা মির্জাপুরে যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

মির্জাপুরে যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

0
117

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখার যুব অধিকার পরিষদের সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (০৯ আগস্ট) টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মাসুদুর রহমান রাসেল ও সদস্য সচিব শামীমুর রহমান সাগর স্বাক্ষরিত প্যাডে যুব অধিকার পরিষদের এ কমিটি ঘোষণা করা হয়।

 

মো. ইউসুফ জামিলকে প্রধান সমন্বয়ক ও মো. মনির হোসেনকে ১নং সহ-সমন্বয়ক করে ১৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটিতে অন্যরা হলেন, সহ-সমন্বয়ক মো. আলমগীর মিয়া, তালিব মাহাবুব, মো. সোহেল রানা, মাসুম সিকদার, সাইফুল ইসলাম, মো. সমেজ শেখ, মো. আসাদ মিয়া, ওবাইদুল হক, রিপন মিয়া, মো. আরমান আহমেদ। কমিটির অপর সমন্বয়ক সদস্যরা হলেন, মো. সুরুজ বাঙ্গালী, মো. শরিফ মাহমুদ, মো. রাছেল।

 

নবগঠিত কমিটির প্রধান সমন্বয়ক ইউসুফ জামিল ও এক নম্বর সহ-সমন্বয়ক মো. মনির হোসেনসহ সকল সদস্য কেন্দ্রীয় কমিটি, টাঙ্গাইল জেলা কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here