বিনোদন ডেস্ক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা আলোচিত চিত্রনায়িকা পরীমনির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
শনিবার বিকেলে এফডিসিতে এক সংবাদ সম্মেলনে সমিতির এ সিদ্ধান্ত জানান সভাপতি অভিনেতা মিশা সওদাগর।
তিনি বলেন, ‘পরীমনির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। পরী বিষয়টির মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই পরীমনির সদস্যপদ স্থগিত করলাম।
আজ কেবিনেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সব সদস্যের মতামত নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতি মিশা সওদাগর ছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল ও রুবেল। এছাড়া কার্যকরী কমিটির অরুণা বিশ্বাস, অঞ্জনা সুলতানা, আলেকজান্ডার বো, জ্যাকি আলমগীর, আলীরাজ প্রমুখ।
