মাধবপুরে ইয়াবাসহ সিএনজি জব্দ, ২ মাদক পাচারকারী আটক

news8888

রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার- হবিগঞ্জের মাধবপুরে ৪শ’ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক পাচাকারীকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা বহনকারী তাদের একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

 

শুক্রবার (০৬ আগস্ট) বিকাল ৫টার দিকে কাশিমনগড় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর উত্তম কুমার এর নেতৃত্ব এএসআই গোলাম মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চৌমুহনী ইউনিয়ন কালিকাপুর লেংড়া মিস্ত্রির মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- চুনারঘাট উপজেলার চন্দনা দলাইপাড় গ্রামের মৃত আঃ লতিফের পুত্র মোঃ আব্দুল আওয়াল (৫৫) ও একই গ্রামের মৃত আনফর উল্লাহ্’র পুত্র মোঃ সাইফুল ইসলাম (৩০)।

 

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *