৪ ঘন্টা পর চয়নিকাকে ছেড়ে দিল ডিবি

রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার: রিমান্ডে থাকা চিত্রনায়িকা পরীমনি এবং বাকিদের জবানবন্দিতে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

 

শুক্রবার (৬ আগস্ট) রাত ১১টার পর তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন। ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চয়নিকা চৌধুরীর স্বামী পরিচালক অরুণ চৌধুরী।

 

এর আগে, শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে রাজধানীর পান্থপথ থেকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয় চয়নিকা চৌধুরীকে। এরপর দীর্ঘ ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় তাকে।

 

এদিন রাতেই গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, রিমান্ডে থাকা পরীমণিসহ বেশ কয়েকজনের জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতেই পরিচালক চয়নিকা চৌধুরীকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হবে। তবে কাজের প্রয়োজনে যে কোন সময় তাকে ডাকা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *