নজর২৪ ডেস্ক- গত ২৭ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতার মামলায় গ্রেফতারকৃত কিশোরগঞ্জের পাঁচ হেফাজত নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) কিশোরগঞ্জের জেলা দায়রা জজ আদালতের বিচারক রফিকুল বারী হেফাজতের এই নেতাকর্মীদের জামিনের আদেশ দেন।
জামিন পাওয়া হেফাজত নেতা-কর্মীরা হলেন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, মোহাম্মদ সুমন, মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ কবির।
পরে গতকাল বিকেলেই কিশোরগঞ্জ জেলা কেন্দ্রীয় কারাগার থেকে এসব হেফাজত নেতাকর্মী মুক্তি পান। এ সময় তাদের গলায় পরিয়ে দেওয়া হয় ফুলের মালা।
