বিনোদন ডেস্ক- মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাকি মা হতে চলেছেন টলিউড নায়িকা ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান? এই প্রশ্নের উত্তর খুঁজতে সরগরম টলিপাড়া। আগামী মাসেই অর্থাৎ সেপ্টেম্বরেই মা হতে চলেছেন নুসরাত জাহান। তারকা সাংসদের মা হওয়ার খবরে শিলমোহর পড়েছিল দিন কয়েক আগেই। সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায় নুসরাত জাহানের বেবি বাম্পের ছবি।
কিন্তু সেই নিয়ে কোনও মন্তব্য করেননি টলিউডের এই তারকা। নিখিল আগেই ওই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন, অন্যদিকে যশ দাশগুপ্তের সঙ্গে নায়িকার প্রেম এখন টলিউডের ওপেন সিক্রেট। এবার, আর কোনও লুকোচুরি নয়। প্রকাশ্যেই নিজেদের সম্পর্কের কথা জানিয়ে দিচ্ছেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত।
সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বুধবার বৃষ্টিভেজা রাজপথে যশের হাত ধরে বেরিয়ে পড়েন নুসরাত। কোনও লুকোচুরি নয়, প্রকাশ্যেই যেন যশের সঙ্গে নিজের সম্পর্কে শিলমোহর দিয়ে দিলেন। পার্কস্ট্রিটে দুজনের সেই ছবি-ভিডিও হু হু করে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। গর্ভাবস্থার এক্কেবারে শেষ পর্যায়ে রয়েছেন নুসরাত তা বুঝিয়ে দিচ্ছে তার বেবি বাম্প।
এই দৃশ্য মিডিয়ার দৌলতে কি পৌঁছেছে নিখিল জৈনের কাছে? অনেকের মনেই এই কৌতূহল ছিল, এই দৃশ্য কেমন লেগেছে তার? নিজেকে কীভাবে সামলেছেন? বৃহস্পতিবার ইনস্টাগ্রামের দেওয়ালে যেন এই সব প্রশ্নের জবাব দিলেন নুসরাতের প্রাক্তন ‘সহবাস সঙ্গী’ নিখিল জৈন।
নিখিলের শেয়ার করা ছবিতে তার মুখের ক্লোজআপ শট। লালচে আলোয় স্পষ্ট অভিব্যক্তি ফুটে উঠছে চোখে-মুখে, ক্ষোভ-নীরবতা-দৃঢ়তা মিশে রয়েছে ভাবনায়। ছবির ক্যাপশন আরও আকর্ষনীয়। লেখা রয়েছে, ‘আগুনের গ্রাসে তুমি সবই হারাতে পার, কিন্তু ছাই থেকে তুমি জেগে উঠ… ফিনিক্স হয়ে ওঠ.. লাভার মতো জেগে ওঠ।
