রাজের বাসায় ‘বিশেষ খাট’, মোবাইলে মিললো অসংখ্য তরুণীর পর্নো ভিডিও

নজর২৪ ডেস্ক- পরীমনি ও পিয়াসার গডফাদার হিসাবে পরিচিত কথিত চলচিত্র প্রযোজক ও অভিনেতা নজরুল ওরফে রাজকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারের পর তার মোবাইল ফোনে অসংখ্য তরুণীর পর্নো ভিডিও পাওয়া গেছে।

 

র‌্যাব বলছে, পরীর গডফাদার হিসাবে পরিচিত নজরুল রাজ একেক সময় একেক পরিচয়ে চলাফেরা করেন। কখনও চিত্রপরিচালক, কখনও ব্যবসায়ী আবার কখনও রাজনীতিবিদ। প্রতারণার মাধ্যমে তিনি অঢেল টাকার মালিক বনে গেছেন।

 

পরীমনিকে আটকের পর বুধবার রাত আটটার দিকে র‍্যাবের একটি দল রাজের বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান শুরু করে। পরে রাত ১০টা ২৫ মিনিটে নজরুল ইসলাম রাজকে বাসা থেকে বের করে র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। এসময়য় তার বাসা থেকে মাদকসহ বিকৃত যৌনাচারে ব্যবহৃত অনেক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

অভিযান সূত্রে জানা যায়, বিকৃত যৌনাচারে একাধিক নারী পুরুষ একসাথে সমন্বিত যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি সজ্জিত নজরুল ইসলাম রাজের ‘রাজ মাল্টিমিডিয়া’ প্রোডাকশন হাউজের কক্ষ এবং বিশেষ বিছানা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এই কক্ষটিতে পর্নোগ্রাফি তৈরি করা হতো।

 

রাত ১০টার দিকে তার বাসা থেকে জব্দ করা মাদক ও সরঞ্জাম গণমাধ্যমকর্মীদের সামনে নিয়ে আসেন র‍্যাব-১ এর সদস্যরা। তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।

 

জানা গেছে, নজরুল ইসলাম রাজ তার প্রতারণা ও পর্নো ব্যবসায় দুই তরুণীকে ব্যবহার করে আসছেন। এদের একজনের ডাক নাম সেমি এবং অপরজন কাঁকন। দুজনই তার সার্বক্ষণিক সঙ্গী। এ দুই তরুণীকে দিয়ে তিনি ব্ল্যাকমেইলিংয়ের কাজ করতেন। পাশ্চাত্য পোশাকে অভ্যস্ত সেমি এবং কাঁকনকে নিয়ে হাজির হতেন সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাটে অথবা বাসায়।

 

একপর্যায়ে অনেকেই তাদের প্রেমে পড়ে যেতেন। যে কোনো মূল্যে তাদের সান্নিধ্য পেতে চাইতেন। এমন দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে সরকারি কাজ বা তদবিরের টোপ ফেলতেন নজরুল। কোটি টাকা ঘুসের চেয়ে দ্রুততার সঙ্গে তার কাজ হয়ে যেত।

 

উল্লেখ্য, গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণী মুনিয়ার মরদেহ উদ্ধারের পর প্রথম আলোচনায় আসেন রাজ। ওই সময় রাজের সঙ্গে মুনিয়ার একাধিক অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়।

 

বিষয়টি নিয়ে তদন্ত করে রাজকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানান, মুনিয়ার সঙ্গে রাজের প্রেমের সম্পর্ক ছিল। তিনিই মুনিয়াকে একটি নাটকে অভিনয়ের সুযোগ করে দেন। তবে নাটকটির শুটিং শেষ হয়নি।

 

এদিকে, বুধবার বিকেলে চিত্রনায়িকা পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে রাতে তাকে আটক করা হয়। তার বাসায় পাওয়া যায় বিপুল পরিমাণ মাদক। রাত ৮টার দিকে তাকে র‍্যাব সদর দফতরে নেওয়া হয়।

 

পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরী। নজরুল ইসলাম রাজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *