Home দেশের খবর ঢাকা নাগরপুরে করোনা টিকা গ্রহণে আগ্রহ বেড়েছে মানুষের

নাগরপুরে করোনা টিকা গ্রহণে আগ্রহ বেড়েছে মানুষের

0
93

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরে স্বেচ্ছায় করোনা টিকা নেওয়ার প্রবণতা বেড়েছে। নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা দান কেন্দ্রে প্রতিদিন বাড়ছে ভিড়, টিকা নিতে আসছে সকল শ্রেণি-পেশার জনসাধারণ।

 

আজ বুধবার (৪ আগস্ট) সরেজমিনে এসে দেখা যায়, হাসপাতালের সবগুলো টিকা বুথে ছিলো পর্যাপ্ত ভিড়। কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই চলছে টিকা দানকার্য।

 

নাগরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা অফিসার রোকুনুজ্জামান খান বলেন, এখন করোনার ২য় ডোজ টিকাদান চলছে। এখন পর্যন্ত প্রায় ৩,৫০০ জন টিকা নিয়েছেন এবং পুরো উপজেলায় মোট রেজিষ্ট্রেশন আছে প্রায় ৭ হাজার জনসাধারণ। প্রথম ডোজের টিকার জন্য অনেকে রেজিষ্ট্রেশন করলেও সবাই টিকা নেয়নি কিন্তু প্রথম ডোজ যারা নিয়েছে প্রায় সবাই দ্বিতীয় ডোজ টিকা নিচ্ছে। টিকাদান চলছে সকাল থেকে দুপুর পর্যন্ত।

 

হাসপাতালে প্রয়োজনীয় জনবলের অভাবে কিছুটা বেগ পেতে হচ্ছে তবে টিকা দানকার্য স্বাভাবিকভাবেই চলছে। এখন পর্যন্ত নাগরপুরে প্রায় ১০ হাজার করোনা স্যাম্পল পরিক্ষা করা হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে পুরো উপজেলায় মারা গেছে ২ জন।

 

উপজেলার গয়হাটা ইউনিয়ন থেকে করোনা টিকা নিতে আসা একজন শিক্ষিকা খুকি আক্তার জানান, আমি করোনা টিকা স্বাভাবিক ভাবেই নিয়েছি, কোনো সমস্যা হয়নি। আমি অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে যথা নিয়মেই টিকা নিতে এসেছি।

 

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী সকল জনগণকে করোনা টিকা নিতে হবে। এর ধারা বাহিকতায় নাগরপুরে চলছে করোনা টিকা দান এবং আগামী ৭ আগস্ট থেকে গণহারে করোনা টিকা দান কর্মসূচি চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here