ভুট্রার ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া দুই প্রতারক আটক

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: ভুট্রার ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া দুই প্রতারক চক্রের হোতাকে গ্রেফতারের ঘটনায় প্রেস ব্রিফিং করেছে লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ।

 

রবিবার (১ আগস্ট) দুপুর একটায় হাতীবান্ধা থানায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার।

 

এসময় লিখিত বক্তব্যে বলা হয়, প্রতারক সোহেল মিয়া ও রফিকুল ইসলাম নামের দুজনের দুটি ট্রাকে করে ভুট্টা কোম্পানীতে পাঠালে তারা গন্তব্যে না পৌছে দিয়ে অন্যত্র নিয়ে আত্মসাত করেন। এমন ঘটনায় হাতীবান্ধা ও পাটগ্রাম থানায় পৃথকভাবে দুটি অভিযোগ পেলে প্রতারক চক্রকে গ্রেফতার করতে মাঠে নামেন পুলিশ।

 

লালমনিরহাট পুলিশ সুপার এসপি আবিদা সুলতানার দিকনির্দেশনায় ও থানা পুলিশ কঠোর পরিশ্রম করে সোহেল মিয়াকে জামালপুর জেলার মাদাগঞ্জ থেকে ও রফিকুল ইসলামকে রংপুর মিঠাপুকুর থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে হয়। ভবিষ্যতে মানুষ যেন প্রতারিত না হয় সেজন্য আজকের এই প্রেস ব্রিফিং করা হয়।

 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসআই আংগুর, এসআই মিজান প্রমুখসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *