শাহজাদপুরে নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে গোসল করতে নেমে ফাহিম হোসেন অনিক (২২) নামের ড্যাফোডিল ইউনিভার্সিটির এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

মৃত ফাহিম হোসেন অনিক পাবনার সাথিয়া উপজেলা প্রকৌশলী (এজিইডি) মোঃ আকরাম হোসেনের ছেলে। তাদের বাড়ি সাথিয়া উপজেলার সোনাতলা গ্রামে।

 

জানা যায়, অনিক শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর ভূষিপট্টি এলাকায় নানার বাড়ি বেড়াতে এসেছিল। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা রিং বাধ এলাকায় বড়াল নদী ও ধলাই নদীর মেহনায় গোসল করতে যায়।

 

তার সাথে ছিল মামাতো দুই ভাই আদিব (১১), মুকিত (৯) ও খালাতো ভাই পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের জাকির হোসেনের ছেলে পার্থ (২৮)।

 

অনিকের খালাতো ভাই পার্থ জানায়, দুপুর ১টায় গোসল করার সময় ছোট দুই ভাই আদিব ও মুকিতের পায়ের নিচ থেকে বাধের বালি সরে যায় এবং তারা পাড় থেকে দুরে সরে গিয়ে পানিতে তলিয়ে যাওয়ার সময় চিৎকার দেয়।

 

তৎখনাৎ আমি ও অনিক তাদের উদ্ধারে এগিয়ে যাই। আমি আদিবকে সাতরে পারে নিয়ে আসি, তবে অনিক ও মুকিত পারে উঠতে ব্যার্থ হয়। পরে স্থানীয় জেলেরা এগিয়ে এসে মুকিতকে উদ্ধার করে। তবে তারা অনিককে খুঁজে পায়নি।

 

খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আসাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

 

পরে স্থানীয় জেলেরা খোঁজাখুজি করে অনিকের সন্ধান পায়না, পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যা সারে ৬টায় উদ্ধার অভিযানে নামে। আধা ঘন্টার উদ্ধার অভিযানে তারা অনিকের মৃত দেহ সন্ধ্যা ৭টায় নদীর তলদেশ থেকে উদ্ধার করে।

 

মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আসাদুর রহমান। এই ঘটনায় শাহজাদপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *