সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে ২২৬ জন চীনা নাগরিক করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন। তারা নীলফামারীর উত্তরা ইপিজেড ও দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে সিনোফার্মের দ্বিতীয় ডোজ ভ্যাক্সিন নেয়।রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কেন্দ্রে মর্ডানার ভ্যাকসিন প্রয়োগ করা এবং ওই কেন্দ্রে জায়গা সংকুলান না হওয়ায় সিটি করপোরেশনের সহায়তায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে দুটি বুথ স্থাপন করে ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
চীনা নাগরিকদের প্রতিনিধি থমাস জানান, তারা উত্তরা ইপিজেড ও বড়পুকুরিয়া কয়লা খনিতে কাজ করে।তারা এখানে আজ সিনোফার্মের দ্বিতীয় ডোজ ভাক্সিন নিয়েছে এবং কোন ধরনের সমস্যা হয়নি।
আরেক চীনা নাগরিক চার্লস জানায়, তাদের সবাই ভ্যাক্সিন গ্রহন করেছে এবং কোনধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। টিকা নেয়ার পর সরকারকে ধন্যবাদ জানান তিনি।
জেলা সিভিল সার্জন ডা হিরম্ব কুমার রায় বলেন, চীনা নাগরিকদের জন্য দুটি বুথ স্থাপন করে সিনোফার্মের দ্বিতীয় ডোজ ভাক্সিন প্রয়োগ করা হয়েছে। এবং ভ্যাকসিন গ্রহনের পর কারো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলেও জানান তিনি।
