শ্রমিক ছাটাই না করতে শ্রম প্রতিমন্ত্রীর অনুরোধ

নজর২৪, ঢাকা- করোনা সংক্রমণ কমাতে সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে অনেক কারখানার শ্রমিক চাকরি হারানোর আতঙ্কে রয়েছেন। এমতাবস্থায় শ্রমিক ছাটাই না করতে কারখানার মালিকদের প্রতি ‘বিশেষ’ অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

 

তিনি বলেন, কঠোর বিধিনিষেধের আওতায় বন্ধ রয়েছে দেশের সব কারখানা। এ অবস্থায় শ্রমিক ছাঁটাই এবং লে-অফ ঘোষণা না করতে ‘বিশেষ’ অনুরোধ জানাচ্ছি।

 

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক বিবৃতিতে আরএমজি ও নন-আরএমজিসহ সব ধরনের কলকারখানা মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি এ অনুরোধ জানান তিনি।

 

প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য দুর্যোগ। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাই মিলে একসঙ্গে এই দুর্যোগ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *