রাতে অন্যের স্ত্রীর ঘরে পুলিশ সদস্য, হাতেনাতে ধরা

নজর২৪, বগুড়া- বগুড়ায় গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকার অভিযোগে পারভেজ হোসেন নামের এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পারভেজ শেরপুর থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

গতকাল বুধবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোসাইবাড়ি গ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) কর্মকর্তা তার স্ত্রীকে নিয়ে ভাড়াবাড়িতে বসবাস করতেন। সম্প্রতি ওই কর্মকর্তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন পুলিশ সদস্য পারভেজ। গতকাল রাতে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে তার ঘরে প্রবেশ করেন কনস্টেবল পারভেজ।

 

পরে রাত ১১টার দিকে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পারভেজ ও গৃহবধূকে ঘরে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আনন্দ কুমার মোহন্ত গিয়ে পারভেজকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

 

শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, পারভেজ এসএসএফের সদস্য হিসেবে থানায় রুটিন ডিউটিতে এসেছিলেন। তাকে ঘিরে একটি অনৈতিক ঘটনার অভিযোগ আসায় বুধবার রাতেই ওই পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *