Home দেশের খবর বিয়ে করতে না পেরে যুবকের আত্মহত্যা!

বিয়ে করতে না পেরে যুবকের আত্মহত্যা!

0
175

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রেমিকাকে বিয়ে করতে না পেরে অভিমান করে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে ফয়সাল হাসান ওরফে লিটন (২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।

 

গ্যাস ট্যাবলেট খাওয়ার আগে তিনি তার ব্যবহৃত ফেসবুক প্রোফাইল ও কাভার ছবিতে ‘অফলাইন’ লিখে কালো রং করে দেন।

 

ফয়সাল হোসেন উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা নিশানচড়া গ্রামের কৃষক শফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া সরকারি শাহ-সুলতান কলেজে ডিগ্রিতে পড়ালেখা করতেন।

 

২৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এক মেয়ের সাথে ফয়সাল হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়। এ নিয়ে পারিবারিকভাবে বাবা-মার সাথে মনোমালিন্য হওয়ার একপর্যায়ে অভিমান করে ২৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে ফয়সাল হোসেন গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন।

 

কিছুক্ষণ পর তার রক্তবমি শুরু হলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফয়সাল দুই মাস আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ফয়সাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও সে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here