টাঙ্গাইলে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় জমজ দুই বোনের সঙ্গে একই উপজেলার জমজ দুই ভাইয়ের বিয়ে হয়েছে।

 

বৈশ্বিক মহামারী করোনার কারণে গত ২২ জুলাই অতি সংগোপনে বিয়ে সম্পন্ন করা হলেও মঙ্গলবার (২৭ জুলাই) তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হয়।

 

জানা যায়, কঠোর লকডাউনের মধ্যে বৃহস্পতিবার (২২ জুলাই) উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যমজ মেয়ের সঙ্গে একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। পরে বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

জানা গেছে, উপজেলার বাগবাড়ি গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলে আল আমিন ও আমিনুল মাস্টার্স পাস করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করেন।

 

অন্যদিকে নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যজম মেয়ে ফাতেমা ও ফারজানা দুজনই মাস্টার্স শেষ করেছে। বৃহস্পতিবার এক লাখ টাকা করে কাবিনে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে হয়।

 

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গোপন রাখা জমজদের বিয়ের খবর ছড়িয়ে পড়লে শতশত উৎসুক তাদের এক নজর দেখতে ভিড় করেন।

 

স্থানীয় এক বাসিন্দা জানান, অনেক লোক এসেছে বিয়ে দেখতে। কেউ দাওয়াত পেয়ে আবার কেউ দাওয়াত না পেয়েও একনজর দেখতে এসেছে। এরকম বিয়ে তো সচরাচর দেখা যায় না, তবে বিষয়টি খুবই ভালো লেগেছে। এই দুই নবদম্পতি যাতে সুখী হয়, সে জন্য দোয়া চেয়েছেন তাদের স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *