Home দেশের খবর বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

0
87

নজর২৪, বগুড়া- বগুড়ায় মমিনুল ইসলাম রকি (৩৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরতলীর ফাঁপোড় বাজারে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

 

মমিনুল হক রকি ফাঁপোড় মন্ডলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

এ ছাড়া তিনি আসন্ন ইউপি নির্বাচনে ফাঁপোড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

 

জানা গেছে, রকি এলাকায় বসবাস করতেন না। থাকতেন, শহরের একটি ভাড়া বাসায়। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তিনি প্রায়ই এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করতেন।

 

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ফাঁপোড় হাটখোলা মাঠে লোকজনের সঙ্গে গল্প করছিলেন তিনি। এসময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। তার সহযোগীরা এ সময় পালিয়ে গেলে দুর্বৃত্তরা রাম দা দিয়ে কুপিয়ে তাকে ফেলে রেখে যায়।

 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, একদল দুর্বৃত্ত মমিনুল ইসলাম রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এদিকে দুর্বৃত্তদের ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান পরিচালনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here