গোপালপুরে ওএমএসের চাল ও আটা বিক্রয় কার্যক্রম উদ্বোধন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে, খাদ্য অধিদপ্তরের পরিচালিত ওএমএস বিশেষ কার্যক্রম আওতায় চাল ও আটা বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন এমপি ছোট মনির।

 

(২৫ জুলাই) বিকেলে রোববার বিকেলে পৌরসভার সুতি কালিবাড়ি বাজার, ডুবাইল পাকুয়া বাজার, গোপালপুর থানা মোড়, তিনটি ওএমএসের বিক্রয় কেন্দ্রে উদ্বোধন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. পারভেজ মল্লিক থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন ডিলার মো. আসাদুজ্জামান সোহেল, আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *