নজর২৪ ডেস্ক- অসহায়, দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। দেশের ২ শতাধিক স্থানে দুস্থ, অসহায় ও এতিমদের মধ্যে কোরবানির পশুর গোশত বিতরণ করেন তিনি।
প্রতিবছরের মতো এ বছরও গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তুলনামূলকভাবে অসচ্ছল গ্রামে এ আয়োজন করা হয়। বসুন্ধরা সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্ট ও বসুন্ধরা বিটুমিনের ডিলাররা এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন।
