সমস্ত রেকর্ড ভেঙে চুরমার: দেশে একদিনে মৃত্যু ২৪৭ জনের

নজর২৪, ঢাকা- গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫২১ জনে।

 

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ১৯২ জন। এটিও এক দিনে দেশে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে।

 

সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

করোনায় আক্রান্তদের মধ্যে এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২৩১ জনের মৃত্যু হয়েছিল ১৯ জুলাই। ওই দিনই সর্বোচ্চ নমুনা পরীক্ষা করা হয়, ৪৫ হাজার ১২টি। আর এর আগে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছিল ১২ জুলাই, ১৩ হাজার ৭৬৪ জনের দেহে।

 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাবে করোনার সর্বোচ্চ ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত হার ২৯ দশমিক ৮২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *