মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: করোনা কালিন সীমিত আকারে লালমনিরহাটে যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা চ্যানেলের ৩য় বর্ষপূর্তি পালিত হয়েছে। বিদেশী ও দেশী দর্শকের মন জয় করে চ্যানেলটি হাটি হাটি পা পা করে ৪র্থ বর্ষে পদার্পন করছে।
শুক্রবার (১৬ জুলাই) বিকালে লালমনিরহাট প্রেসক্লাবে স্বাস্থ্য বিধি মেনে কেক কাটা ও আলোচনার সভার মাধ্যমে বাংলা চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বাংলা চ্যানেলের লালমনিরহাট জেলা প্রতিনিধি সুফিয়ান আল হাসানের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আশিকুর রাহমান ডিফেন্স, লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি উপদেষ্টা।
লালমনিরহাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের লালমনিরহাট প্রতিনিধি মাজেদ মাসুদ, সাংবাদিক এস.কে শাহেদ , সাংবাদিক তন্ময় আহমেদ নয়ন সময়ের আলো জেলা প্রতিনিধি, সাংবাদিক আশরাফুল ইসলাম, সাংবাদিক হেলাল এশিয়ান টিভির জেলা প্রতিনিধি।
সাংবাদিক মুসা- কলকাতা টিভি, সাংবাদিক রাসেল-দাবানল, সাংবাদিক মামনুর রশিদ মিঠু- পল্লী টিভি, সাংবাদিক পরিমল চন্দ্র বসুনিয়া- বার্তা বাজার, সাংবাদিক অর্পিতা দেব, সাংবাদিক সেলিম, সাংবাদিক আতা, সাংবাদিক বিপুল আই.বি.এন টিভি, সাংবাদিক জহির রায়হান সাপোর্ট টিম সময় এক্সপ্রেস নিউজ।
জুয়েল রানা, সাপোর্ট টিম সময় এক্সপ্রেস নিউজ এবং বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় সকল সাংবাদিক বৃন্দ বাংলা চ্যানেল এর জন্য শুভ কামনা ও আগামীর পথ চলা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন।





