না ফেরার দেশে নাগরপুরের বীরমুক্তিযোদ্ধা আঃ বাছেদ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আঃ বাছেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার (১৬ জুলাই) বিকালে পাঁচ টায় নিজ গ্রামে।

 

বীরমুক্তিযোদ্ধা আঃ বাছেদ বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন।

 

নিহতের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান। এ সময় উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, পাকুটিয়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত) কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ উদ্দিন, মো. আয়নাল হক, মোহাম্মদ আলী জিন্নাহ, মো. আশরাফ উদ্দিন।

 

এ সময় এলাকার বীরমুক্তিযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধার সন্তান ও পাকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. শামীম খান এবং গন্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা প্রতিনিধি ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুম ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *