গোপালপুরে নিরাপদ পানি সরবরাহ পাম্প উদ্বোধন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে পৌরবাসীর কাঙ্ক্ষিত বিশুদ্ধ পানি সরবরাহ করার লক্ষ্যে নিরাপদ পানি সরবরাহ পাম্প স্থাপন করা হয়েছে।

 

গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্সের পেছনে ৫ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ পাম্পটি সমাপ্তি করতে সময় লেগেছে প্রায় তিন বছর। যা বাস্তবায়ন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

 

জানা গেছে, ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার, নিরাপদ পানি প্রকল্পে সারাদেশে ৪৫টি পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ পাম্প স্থাপন করছে সরকার। তারই ধারাবাহিকতায় ৪৮ লক্ষ লিটার পানির ধারণক্ষমতা হাউস স্থাপন ও ১ লক্ষ ৮০ লিটার প্রতি ঘন্টায় পরিশোধন ধারণক্ষমতা সম্পন্ন এ পাম্পটি গোপালপুরে স্থাপন করা হয়।

 

শুক্রবার (১৬ জুলাই) সকালে নির্মাণকাজ শেষে আনুষ্ঠানিকভাবে পানির পাম্পটির উদ্বোধন করা হয়।  এসময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র মো.রকিবুল হক ছানা, উপজেলা জনস্বাস্থ্য অফিসার মো. রেদওয়ান আহমেদ, গোপালপুর পৌরসভার প্রকৌশলী মো. জাহিদ হোসেন, পৌর কাউন্সিলর মো.মনিরুজ্জামান মনির, মো. আব্দুল লতিফ, মো. মঈন উদ্দিন বাবু, মো. নাসির উদ্দিন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *