Home দেশের খবর শাহজাদপুরে ভিজিএফ এর চাউল বিতরনে অনিয়ম, ৫ হাজার টাকা জরিমানা

শাহজাদপুরে ভিজিএফ এর চাউল বিতরনে অনিয়ম, ৫ হাজার টাকা জরিমানা

0
77

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: শাহজাদপুরে ভিজিএফ এর চাউল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে, ভ্রাম্যমান আদালতে একজনের ৫ হাজার টাকা জরিমানা ও দুই ইউপি সদস্যকে কারনদর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

 

জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি ঈদের ন্যায় এবারও গরীব দুখী মানুষের মাঝে ১০ কেজী করে ভিজিএফ এর চাউল ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে পর্যায়কক্রমে উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরন শুরু হয়।

 

এ দিন সকাল ১১টায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নে চাউল বিতরন কালে একই ব্যাক্তি বার বার চাউল নিতে গেলে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলহাজ সেখ মোঃ রাসেল তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে পোতাজিয়া এলাকার চাউল ক্রেতা মোঃ মজনু মোল্লাহ (৬০) এর নাম বলে দেয়।

 

পরে চাউল বিতরনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এস আই আসাদুজ্জামান ও এএসআই মেহেদি হাসানকে রাসেল বিষয়টি অবহিত করলে তারা ৬০ কেজী চাউলসহ মজনুকে আটক করে। এসময় মোজাহার ইউপি সদস্য মোঃ আজহার ও মোছাঃ বিলকিস খাতুনের নিকট থেকে চাউল বিতরনের ৪০টি স্লীপ ক্রয় করেছে বলে স্বীকারোক্তি দেয়।

 

এ ঘটনায় পুলিশ মোজাহারকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার শাহ মোঃ শামসুজ্জোহার নিকট নিয়ে গেলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোজাহারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং সেই সাথে এ ঘটনার সাথে জরিত থাকায় ইউপি সদস্য বিলকিস ও আজাহরকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এর সাথে জরিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

অপরদিকে একই দিন উপজেলার বেলতৈল ইউনিয়ন ও জালালপুর ইউনিয়নেও চাল বিতরণে একউ রকম অনিয়মের চিত্র চোখে পড়ে। একই ব্যাক্তি একাধিক শ্লীপ দিয়ে চাল গ্রহন করছেন। এবং দুঃস্থ্যদের নামের ভিজিএফ’র চাল স্বার্থান্বেষী মহলের যোগসাজসে যাচ্ছে মহাজনদের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here