সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শহরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে শহরের শিববাটির ভান্ডারী মেগাসিটির সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার মৃত আলহাজ সওদাগরের ছেলে জাহিদ সওদাগর(২৬), একই এলাকার রাখালের ছেলে আজিদ(২৩), মৃত ওলির ছেলে আল আমিন(২৫), শহরের বাদুরতলার মোজাম্মেল হক মোজামের ছেলে নাজমুল হক কামাল সাগর(৩৮), নারুলী মধ্যপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে রাজা মিয়া(২১), উত্তর চেলোপাড়ার মৃত হারুন অর রশিদের ছেলে মাছুম (২৮), সদর উপজেলার সাত শিমুলিয়া গ্রামের সহিদুর রহমানের ছেলে সুমন সরকার(৩৫) এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাদগ্রামের মফিজালের ছেলে মুরাদ চৌধুরী (২৬)।
এ সময় তাদের কাছ থেকে একটি হাঁসুয়া, একটি চাকু, রশি, ৪টি মোবাইল, ৩টি সিমকার্ড ও নগদ এক হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
১৩ জুলাই মঙ্গলবার বিকেলে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) কিশোর রায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। সোমবার রাতেও তারা ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়। সে সময় তাদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
