Home রাজধানী ১৭ই জুলাই থেকে রাজধানীতে পশুর হাট শুরু

১৭ই জুলাই থেকে রাজধানীতে পশুর হাট শুরু

0
119

নজর২৪, ঢাকা- আগামী ১৭ই জুলাই থেকে রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু হচ্ছে। চলবে ২১শে জুলাই পর্যন্ত। সোমবার (১২ জুলাই) দুপুরে সিটি করপোরেশন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

 

উত্তর সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১টি স্থায়ী ও ৮টি অস্থায়ী সর্বমোট ৯টি কোরবানির পশুর হাট আগামী ১৭ই জুলাই থেকে ২১শে জুলাই পর্যন্ত সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে পরিচালিত হবে।

 

২১ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আর চলমান কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত আছে। করোনার ঊর্ধ্বগতি সত্ত্বেও এরপর বিধিনিষেধ বাড়বে কি না, সেই সিদ্ধান্ত আজ কিংবা কালকের মধ্যে জানা যাবে।

 

তবে শ্রমজীবী মানষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে ঈদের আগে বিধিনিষেধ শিথিল হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্বাস্থ্যবিধি মেনে (১৫ জুলাই) থেকে চালু হতে পারে গণপরিবহন ও মার্কেট।

 

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব বিষয়ে যেকোনো সময় ঘোষণা আসতে পারে সরকারের তরফ থেকে।

 

একজন কর্মকর্তা বলেন, রোজার ঈদে মানুষজন যেভাবে বাড়ি গিয়েছেন, সে বিষয়গুলোকে এবার চিন্তায় রেখেছেন সরকারের নীতি নির্ধারকরা। তাই গণপরিবহন খুলে দেয়াকে অপেক্ষাকৃত ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here