Home বিনোদন জানুয়ারিতে বিয়ে, জুলাইতে হলেন বাবা

জানুয়ারিতে বিয়ে, জুলাইতে হলেন বাবা

0
101

নজর২৪ ডেস্ক- বিয়ের খবরের ৬ মাস পর পুত্র সন্তানের বাবা হয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। বুধবার রাজধানীর একটি হাসপাতালে জন্ম হয় হাবিব-শিফার সন্তান। সদ্যজাতের নাম রাখা হয়েছে আয়াত। এসব তথ্য নিশ্চিত করেছে হাবিব ওয়াহিদের পরিবার।

 

জানা গেছে, মা ও ছেলে দুজনই ভালো আছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ছেলের বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের সন্তান হাবিব।

 

এ ব্যাপারে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ সাংবাদিকদের বলেন, ‘আমি এখন গ্রামের বাড়িতে আছি। এখানেই থাকি। আজকেই হাবিব বাবা হয়েছে, খবর পেলাম। মা ও সন্তান দুজনই ভালো আছে। তাদের জন্য দোয়া করবেন।’

 

এর আগে গত ১২ জানুয়ারি নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে বলেন, ‘প্রিয় অনুরাগীরা, আমি আমার ব্যক্তিগত জীবনে একটি খুব আকস্মিক খবর আপনাদের সঙ্গে ভাগ করতে চাই। সম্প্রতি, আমি বিয়ে করেছি এবং আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সকলেই জানেন যে, বিশ্বব্যাপী মহামারির কারণে পুরো বিশ্বে বর্তমানে খুব খারাপ সময়ে কাটছে, এই কারণেই বিষয়টি সেভাবে কাউকে জানানো হয়নি। সবাই দোয়া করবেন।’

 

দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় নাম হাবিব ওয়াহিদ। বাংলা লোকগীতির ফিউশন করে আলোচনায় এসেছেন তিনি। ২০০৩ সালে লুবায়না নামের একজনকে ভালোবেসে বিয়ে করেন হাবিব। মনমালিন্য দেখা দিলে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

 

তারপর ২০১১ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন হাবিব। আলিম নামের এক পুত্র সন্তান রয়েছে এ সংসারে। অজানা কারণে ২০১৭ সালে ভেঙে যায় এ সংসার। তারপর হাবিব বিয়ে করেন শিফাকে। শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here