হাতীবান্ধায় সাংবাদিক রিকোর পিতার ইন্তেকাল, রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি ও লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সাংবাদিক জাহাঙ্গীর আলম রিকোর পিতা মোঃ শামসুল আলম (৭০) (মোক্তার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মরহুমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি পরিবার।

 

মঙ্গলবার (০৬ জুলাই) বিকাল সাড়ে ৬টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

 

মৃত্যুকালে তিনি ২ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযার নামাজ আগামিকাল (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় তার নিজ বাসভবনের পাশে সেলিম হোসেন (সাবেক চেয়ারম্যান) এর চাতালে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

মরহুম শামসুল আলমের অকাল মৃত্যুতে এক শোকবার্তায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী ও প্রধান উপদেষ্টা গেরিলা লিড়ার ড. এসএম শফিকুল ইসলাম কানু তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *