Home রাজধানী লকডাউন না মানায় ঢাকায় একদিনে রেকর্ড ১১শ জন গ্রেফতার

লকডাউন না মানায় ঢাকায় একদিনে রেকর্ড ১১শ জন গ্রেফতার

0
119

নজর২৪, ঢাকা- কঠোর লকডাউনের সপ্তম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ১১০২ জন। এছাড়া ২৪৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা।

 

এছাড়া ট্রাফিক বিভাগ ৮০৪টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। এ নিয়ে লকডাউনে আজ পর্যন্ত রাজধানীতে মোট গ্রেফতার হয়েছেন ৪১৮৭ জন।

 

বুধবার (৭ জুলাই) লকডাউনের সপ্তম দিনের অভিযানে এসব ব্যক্তি ও যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

ডিএমপি জানিয়েছে, লকডাউনের সপ্তম দিনে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম (বিধিনিষেধ) অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ১০২ জনকে গ্রেফতার করা হয়।

 

ঘরের বাইরে আসায় ২৪৫ জনকে জরিমানা করা হয় এক লাখ ৭১ হাজার ৯৮০ টাকা। তাছাড়া সরকারঘোষিত লকডাউনে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

 

মঙ্গলবার কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হন ৪৬৭ জন। ৩০৫ জনকে দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়। এক হাজার ৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here