Home রাজধানী ইডেন কলেজের সামনে নবজাতকের মরদেহ

ইডেন কলেজের সামনে নবজাতকের মরদেহ

0
120

নজর২৪ ডেস্ক- রাজধানীর ইডেন কলেজের সামনের সড়ক থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৮টার দিকে মেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) এসএম তারেক আজিজ বলেন, ‘খবর পেয়ে সকালে রাস্তার পাশ থেকে নবজাতকটির মৃতদেহ উদ্ধার করা হয়। পলাশী থেকে আজিমপুরে যাওয়ার রাস্তার মাঝামাঝি স্থানে ইডেন কলেজের দেয়ালঘেঁষা রাস্তার পাশে একটি তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় ছিল মৃতদেহটি।’

 

তিনি আরও বলেন, ‘মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক ১ দিন। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ নবজাতকটি সেখানে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here