Home রাজধানী কঠোর লকডাউনেও বাইরে মানুষ

কঠোর লকডাউনেও বাইরে মানুষ

0
105

নজর২৪, ঢাকা- করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাত দিনের ‘কঠোর লকডাউনের’ শুরু হয়েছে। জরুরি কারণ ছাড়া বের হওয়া যাবে না বিধিনিষেধ থাকলেও রাস্তায় বের হচ্ছেন অনেকে।

 

জরুরি কাজে নিয়োজিত ও শিল্প-কারখানার শ্রমিকরা অফিসের জন্য বের হলেও পরিবহনের সংকটে ভোগান্তিতে পড়েছেন। গণপরিবহন না থাকায় রিকশা করে যেতে হওয়ায় বেশি ভাড়া দিতে হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের।

 

এদিকে পুলিশের চেকপোস্টে গাড়ি থামিয়ে চেক করার ক্ষেত্রে সময় বেশি নেয়ায় যানজটও দেখা দিচ্ছে।

 

এর আগে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের পক্ষ থেকে এবার বিধিনিষেধ ‘কঠোর’ই করার কথা বলা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে রয়েছে সেনাবাহিনীও।

 

চলমান কঠোর লকডাউন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি সব অফিস। তবে নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা চালু থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here