Home দেশের খবর কালীগঞ্জে জমির আইল কাটা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৩

কালীগঞ্জে জমির আইল কাটা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৩

0
125

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায় জমির আইল (সীমানা) কাটাকে কেন্দ্র করে নিজাম উদ্দিন (৬০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাহী গং এর বিরুদ্ধে।

 

রবিবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে কাকিনা ইউনিয়নের বিদুয়ার মাল্লি (৪ নং ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, রবিবার দুপুরে জমির আইল কাটাকে কেন্দ্র করে মৃত নিজাম উদ্দিনের সাথে প্রতিবেশী এলাহীর (৫৫) বিবাদ শুরু হয়। এসময় এলাহী তার লোকজনসহ নিজাম উদ্দিনকে জমির আইল কাটা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর এক পর্যায়ে এলাহী উত্তেজিত হয়ে কোদালের হাতল দিয়ে নিজাম উদ্দিনের বুকে এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে। এময় নিজাম উদ্দিন মাটিতে পড়ে গেলে তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে।

 

নিজাম উদ্দিনের অবস্থা আশংকাজনক দেখে এলাকাবাসী বিকাল ৪টার দিকে পল্লী চিকিৎসক ইদ্রিস আলীকে ডেকে আনেন। এর কিছুক্ষণের মধ্যেই নিজাম উদ্দিনের মৃত্যু হয়।

 

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করে থানায় নিয়ে যান।

 

এ ঘটনার বিষয়ে যানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে সঠিক তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here