আদিতমারীতে আ’লী‌গের ৭২ তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে কেক কেটে আওয়ামীলী‌গের ৭২তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী পালিত হয়েছে।

 

বুধবার (২৩ জুন) রাতে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল আলম এর কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন দলীয় নেতাকর্মীরা। এসময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি মুখ করানো হয়।

 

জেলা আ’লীগের সদস্য আজিজুল ইসলাম প্রধানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক রফিকুল আলম, ভাদাই ইউনিয়ন আ’লীগের সভাপতি ইলিয়াস আহমেদ বসুনিয়া, আওয়ামী-যুবলীগ আদিতমারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবুল, কৃষিবিদ হযরত আলী যুগ্ন-সাধারণ সম্পাদক যুবলীগ আদিতমারী উপজেলা শাখা সহ স্বেচ্ছাসেবক লীগ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *