Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে নতুন করে ১৪৯ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৩জন- চলছে লকডাউন

টাঙ্গাইলে নতুন করে ১৪৯ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৩জন- চলছে লকডাউন

0
85

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যুসহ নতুন করে আরো ১৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

জেলা সিভিল সার্জন অফিস সুত্রে, ৪২৩ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়। জেলায় শনাক্তের হার শতকরা ৩৫ দশমিক ২২ ভাগ। জেলায় মোট করোনা রোগী ৬৫৪৪ জন। মোট সুস্থ্য হয়েছেন ৪৪৩৪জন। মোট মৃত্যু বরন করেছেন ১০৪জন।

 

এ দিকে, করোনা সংক্রমর প্রতিরোধে টাঙ্গাইল পৌর এলাকা ও এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউনের আজ ২য় দিন অতিবাহিত হচ্ছে। লকডাউনে দুটি পৌর এলাকায় বন্ধ রয়েছে গন-পরিবহন।

 

কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। চলামান আছে আইনশৃংখলা বাহিনীর বিশেষ অভিযান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here