Home প্রধান খবর এবার ঢাকা থেকে সারাদেশে ট্রেন ​চলাচল বন্ধ

এবার ঢাকা থেকে সারাদেশে ট্রেন ​চলাচল বন্ধ

0
128

নজর২৪, ঢাকা- বাস-লঞ্চ বন্ধের পর এবার বন্ধ হচ্ছে ঢাকা থেকে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল। মঙ্গলবার (২২ জুন) দিনগত রাত ১২টার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

 

করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেলপথ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ট্রেন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এ বিষয়ে প্রস্তুতি নিতেও বলা হয়েছে। সারা দেশের বিভিন্ন রেলস্টেশনে সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন আদেশ পাওয়ার অপেক্ষায় আছেন।

 

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার বলেন, মঙ্গলবার রাত ১২টার পর ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হচ্ছে। ঢাকা থেকে কোনো ট্রেন পরিচালনা করা হবে না।

 

তিনি বলেন, এ সিদ্ধান্ত ৩০ জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। এরপর সরকারের সিদ্ধান্তের আলোকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

 

কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে বলেন, যাত্রীবাহী ট্রেন চালানো বন্ধ রাখার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এর আগে সোমবার (২১ জুন) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে লকডাউনের আওতায় থাকা ঢাকার পার্শ্ববর্তী সাত জেলার রেলস্টেশনে ট্রেন থামবে না। মূলত গাজীপুর ও নারায়ণগঞ্জে স্টেশনে ট্রেন থামতে হয়, সেসব স্টেশনে থামবে না। যেসব জেলায় রেলস্টেশন আছে এবং লকডাউন করা হয়েছে সেসব স্টেশনেও থামবে না।

 

মঙ্গলবার সকাল থেকে ঢাকা থেকে গাজীপুরের টঙ্গী ও জয়দেবপুর হয়ে যে সব আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো ওই স্টেশনে থামেনি। নারায়ণগঞ্জ হয়ে চলে শুধু মেইল ও লোকাল ট্রেন। করোনার কারণে এসব ট্রেন বন্ধ রয়েছে।

 

আরও পড়ুন >>>

ঢাকার সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

৭ জেলা ব্লকড, বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিসও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here