Home দেশের খবর করোনা: বগুড়ায় সংক্রমণ কমলেও মৃত্যু কমছে না

করোনা: বগুড়ায় সংক্রমণ কমলেও মৃত্যু কমছে না

0
62

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করোনা ভাইরাসে সংক্রমণের হার কিছুটা কমলেও মৃত্যু কমছে না।

 

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় এক নারীসহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর গত এক সপ্তাহে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২৪ জন। ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ জন।

 

মঙ্গলবার (২২ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছিল ৮৪ জন।

 

বগুড়ায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১২ হাজার ৯৯২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ২৪৬ জন। মোট মৃত্যু হয়েছে ৩৫৩ জনের। চিকিৎসাধীন রয়েছেন ৩৫৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here