Home দেশের খবর ঢাকা প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে ওরা আত্মহারা

প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে ওরা আত্মহারা

0
80

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- ওরা বৃত্তহীন। ওদের থাকার জায়গা নেই। এমন ২য় পর্যায়ে ৭০ পরিবার উঠল প্রধানমন্ত্রীর দেওয়া স্বপ্নের ঘরে।

 

এই উপকার ভোগীদের মধ্যে আছেন ভূমিহীন, বিধাবা, বৃদ্ধ ও অস্বচ্ছল সুবিধা বঞ্চিত মানুষ। ঘর পেয়ে আজ আনন্দে আত্মহারা মির্জাপুরের মোট ৩০৭টি পরিবার।

টাঙ্গাইলের মির্জাপুরে ২য় পর্যায়ে উপজেলার ৭০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে রোববার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভাচ্যুয়ালি অংশ নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এর আগে ১ম পর্যায়ে গত ২৩ জানুয়ারি ২৩৭টি ঘর দেয়া হয়। এ নিয়ে সারামির্জাপুরে ৩০৭ পরিবারের ঘর দেয়া হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অন্যান্যের মধ্যে, টাঙ্গাইল-০৭ আসনের এমপি মো. একাব্বর হোসেন, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, পৌর মেয়র সালমা আক্তার, নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, বর্তমান দুই ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here