Home দেশের খবর নলছিটিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হয়রানীর অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

নলছিটিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হয়রানীর অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

0
89

ঝালকাঠি প্রতিনিধি: প্রতিদ্বদ্ধী প্রার্থীকে ঘায়েল করতে ঝালকাঠির নলছিটিতে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান হাওলাদারের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও পুলিশ হয়রানীর অভিযোগ করেন নৌকার প্রার্থী সোহরাব হোসেন বাবুল মৃধার বিরুদ্ধে।

 

নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান হাওলাদারের প্রচারমাইক ভাঙচুর ও তার কর্মীদের উপারে হামলা করার অভিযোগের পর গত রাতে (১৮ জুন) নৌকা প্রতিকের প্রার্থীর নির্বাচনী কার্যলায়ে অগ্নিসংযোগ করে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের কর্মীদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে বলে অভিযোগ করেন।

 

তিনি আরো অভিযোগ করেন তার কর্মীদের ও এজেন্টদের এলকা ছাড়ার হুমকি দিচ্ছে নৌকার প্রার্থী ও তার সন্ত্রাসীরা। মিজানুর রহমান বলেন, আমার সমর্থন দেখে নৌকার প্রার্থী সোহরাব হোসেন বাবুল মৃধা নাটকিয় মামলা সহ নানা ষড়যন্ত্র করছেন। নিজের অফিসে তার লোক দিয়ে আগুন দিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

 

ঘটনার সময় আমি ও আমার কর্মীরা বরিশালে ছিলাম তার প্রমান আমার কাছে আছে বলেও জানান তিনি। গতকাল গভীর রাতে (১৮ জুন) ইউনিয়নের ২ নং ওয়ার্ডে তিমিরকাঠিতে অস্থায়ী নৌকা মার্কায় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় নৌকার প্রর্থী সোহরাব হোসেন বাবুল মৃধা তার প্রতিদ্বন্ধী প্রর্থী মিজানুর রহমান হাওলাদার ও তার কর্মীদের দায়ী করে অভিযোগ করেন।

 

তবে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান এসব ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে গত বৃহস্পতিবার (১৭ জুন) দপদপিয়া এলাকায় নিজের বাড়িতে সংবাদ সম্মেন করেছেন । এর পরই এ অগ্নিসংযোগ নাটক করা হয় বলে দাবী করেন তিনি। এ ঘটনার বিচার ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান হাওলাদার।

 

এ ব্যাপারে নৌকার প্রার্থী সোহরাব হোসেন বাবুল বলেন,আমার নির্বাচনী অস্থায়ী কর্যালায়ে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে আমি এ ঘটনায় মামলা দায়ের করবো। জড়িতদের গ্রফতার দাবী করেন এসময় তিনি।

 

এ ব্যাপারে নলছিটি থানার ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে নৌকার প্রার্থীর একটি অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ হয়েছে। অভিযোগ অনুযায়ী তদন্ত করে আইনগত পদক্ষে নেওয়া হবে।

 

উল্লেখ্য: ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু থেকেই এ পর্যান্ত নৌকার প্রর্থীদের ৯ টি নির্বাচনী অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে প্রতিটি ঘটনার অভিযোগ প্রতিদ্বদ্ধী প্রার্থী ও তাদের কর্মীদের উপারে চাপানো হয়েছে। তবে প্রতিদ্বদ্ধী প্রার্থীরা দাবী করে আসছেন নিজেদের অফিস নিজেরাই ভাংচুর অগ্নিসংযোগ করে দায় আমাদের উপারে চাপানো হচ্ছে। আমাদের কর্মীদের নামে মিথ্যা মামলা ও হয়রানী করে উল্টো আমাদের বিরুদ্ধেই অভিযোগ দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here