Home দেশের খবর বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে ১জনের মৃত্যু

বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে ১জনের মৃত্যু

0
136
bogra

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বসতবাড়ির টিনের চালা মেরামত করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মো. শাহ আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

১৭ জুন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলী ওই গ্রামের আজিজুল হকের ছেলে এবং সে কাঠমিস্ত্রির কাজ করছিল।

 

নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার মধ্যভাগ গ্রামের আব্দুল খালেকের বসতবাড়িতে সকাল থেকেই কাঠমিস্ত্রি শাহ আলী কাজ করছিলেন। একপর্যায়ে টিনের চালা মেরামত করতে গিয়ে ঘরের ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি।

 

পরে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই শাহ আলী মারা যায়।

 

এ ব্যাপারে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া
হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here